আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিবেদক :
গরীব দুঃস্থ ও অসহায় মানুষ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদ যেন পরিবার পরিজন নিয়ে একসাথে মিলেমিশে খুশি ও আনন্দে পালন করতে পারে এ লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের ১০’কেজি চাল বিতরণ করা হয়।
আওলাই ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মো. একরামুল হক চৌধুরী তাওহীদ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আজ রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আওলাই ইউনিয়নের ১’হাজার ৩৪৪ ‘জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদ সচিব বিনয় কুমার সরকার, ট্যাগ অফিসার কৃষি উপ সহকারী মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য শাহারুল ইসলাম, নাজিমুদ্দিন সরকার, রাজু আহমেদ, হাম্মদ আলী, মহিলা সদস্য মেঘনা খাতুন ও লাভলী বেগম।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ
মার্চ ১৫, ২০২৬


































