মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। আজ বুধবার (৪জুন) সকালে সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় জানায় সকালে একই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন ১১ জনের একটি দল।এরমধ্যে বিভক্ত হয় ৪ জন। এ সময় অসাবধানতাবশত আগে থেকে ছিড়ে মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় জামিদুল (১৮), শাহিন (৪০), রব্বানি (৩০) ও জয় (২২)।
বিদ্যুতায়িত হয়। এর মধ্যে ঘটনাস্থলে কলেজ পড়ুয়া ছাত্র জামিদুল ইসলাম মারা গেলেও, স্থানীয়দের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন, উপজেলার সদরের ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল, লিয়াকত আলীর ছেলে শাহিন ও শফিউল ইসলামের ছেলে রব্বানি।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় পরিত্যাক্ত ও জরাজীর্ণ তারের লাইন মেরামোট করতে পল্লী বিদ্যুৎ অফিসকে বারবার বললেও কোন কাজে আসিনি, তাদের অবহেলার কারণেই আজকেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়,
মৃত জামিদুলের বড় ভাই জয় জানায়, ১৪ জন মিলে এক সাথে ভুট্টা খেতে কাজ করতে ছিলাম, সেখানে পরিত্যক্ত পিডিবির লাইনের সাথে পল্লীবিদ্যুতের একটি লাইন সংযুক্ত হয়ে থাকে, ঘটনার দিন আগে ঝড়ের কারনে আনুমানিক সকাল ৮ টা পর্যন্ত সেই খানে বিদ্যুৎছিল না, আনুমানিক সকাল ৯ টা দিকে বিদ্যুৎ আসলে দুই তারে সংযুক্ত হয়ে পিডিবির তার বৃষ্টিভেজা মাটির সাথে ঝুলে থাকায় বিদ্যুতায়িত হয়ে যায়, সাথে সাথেই এই ঘটনাটি ঘটে।
একই এলাকার জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন থেকেই পিডিবির লাইন পরিত্যক্ত অবস্থায় খাম্বার সাথে ঝুলে ছিল, সাথে সংযুক্ত হয় পল্লী বিদ্যুতের লাইন।দুই লাইনের সংযুক্তর বিষয়টি বারবার কর্তৃপক্ষকে সমাধানে কথা বললেও তাদের কোন উদ্বেগ ছিল না, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল বলেন, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেজন্য আমরা খুবই শোকাহত। গত রাতে ঝড় বৃষ্টির কারণে ধাক্কা মারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ফকির পাড়া ব্যাংহাড়ি এলাকায় পিডিবি বিদ্যুতের তার পল্লী বিদ্যুতের তারের উপর ছিড়ে পড়ে। ১১ জন শ্রমিক মিলে একটা গ্রুপ ক্ষেত খামারে চুক্তিতে কাজ করে। আজ সকালে তারা ১১ জন মিলে ভুট্টা খেতে যায় এবং ভুট্টা তোলা শুরু করে। তাদের মধ্যে চার জন শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে ফকিরের হাট গ্রামের শফিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (১৮) ঘটনাস্থলে মারা যায়। বাকি তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে এবং একজনকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মোট তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এবং একজন আহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও, আবুল কাশেম, বলছেন, বিদ্যুতায়িত হয়ে তিনজনর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পেয়েছি, একজন গুরুতর অসুস্থ অসুস্থ হয় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানা ওসি আব্দুল্লাহ হিল জামান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়টি তদন্ত প্রক্রিয়া ধিন, তবে পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ পড়ুয়া ছাত্রসহ ৩ জনের মৃত্যু,
জুন ৫, ২০২৫
































