মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বধ্যভূমির উদ্দেশ্যে যাত্রা করে র্যালিটি জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন বধ্যভূমিতে চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউট পঞ্চগড় জেলা শাখার সম্পাদক দেলোয়ার হোসেন।
আমন্ত্রণ/এসিজি
পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত
নভেম্বর ২৯, ২০২৫


































