রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ :
দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ উপজেলা শাখা নবাবগঞ্জ দিনাজপুরের আয়োজনে ৭১ মঞ্চে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা এবং সাম্প্রতিক সময়ের ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফতেহ, জেলা বিএনপির সদস্য মো. আবু তাহের কারী, নবাবগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক মো. বেলায়েত হোসেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মশিউদ্দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, ছাত্র দলের আহবায়ক মো. মুক্তাদির হোসেন বকুল, ১ নং জয়পুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুর, ইঞ্জিনিয়ার মো. সাদিক রায়হান,ছাত্রদলের সদস্য সচিব মো. মুক্তি মাহফুজ প্রমুখ।
দোয়া শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, উপজেলা শাখা নবাবগঞ্জ দিনাজপুরের আয়োজনে আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
আগস্ট ১৭, ২০২৪


































