আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের অর্থায়নে হতদরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বীকরণে একটি ব্যতিক্রমী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মহিশুরা বাজারে ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০টি ছাগল বিতরণের মাধ্যমে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও ট্রাস্টের উপদেষ্টা আরিফুর রহমান। সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি এম এ আর সনেট। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ট্রাস্টের উপদেষ্টা এস এম আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. আমিনুল হক, প্রফেসর ড. আমিনুল ইসলাম, জিএমসি কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, মেসার্স রহমান ট্রেডার্সের সত্ত্বাধিকারী হাবিবুর রহমান, গোপালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক সরকার এবং ইউনিয়ন জামায়াতের আমীর আমানুল্লাহ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মাহমুদসহ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ—নাবিলা, হানিফুজ্জামান, লেলিন, হাবিব, সিহাব, রাশেদুল, রবিউল, কাউসার ও আবুল হাশেম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের সদস্যরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন এবং সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন। ভবিষ্যতে এই কার্যক্রম আরও সম্প্রসারণের আশ্বাস দেন ট্রাস্টের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে দরিদ্র পরিবারের স্বাবলম্বীতার পথে গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: ১০ পরিবার পেল ছাগল
জুন ১৩, ২০২৫


































