আব্দুর রাজ্জাক আশিক, ধুনট প্রতিবেদক:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল ইসলামের চিকিৎসা টাকার অভাবে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্বপ্নপূরণ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি তার পাশে দাঁড়ায়।
শুক্রবার বিকেলে স্বপ্নপূরণ সংগঠনের সদস্যরা নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন এবং প্রয়োজনীয় ফল-মূল পৌঁছে দেন। আর্থিক সহায়তা প্রদানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমিরুল ইসলাম, সভাপতি আলমগীর হোসেন সরকার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সহসভাপতি বরকত উল্লাহ আপাল, হাফিজুর রহমান, ক্যাশিয়ার মজনু শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাপ্পি, মোখলেসুর রহমান, আবু সিদ্দিক, পারভেজ, সাগর ও আবু জাফর।
স্থানীয়ভাবে মানবিক উদ্যোগ হিসেবে স্বপ্নপূরণের এই সহায়তা এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।
ধুনটে অসুস্থ ব্যবসায়ীর পাশে স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন
নভেম্বর ১৫, ২০২৫


































