মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং কর্তৃপক্ষের আয়োজনে ৩১ ডিসেম্বর-২০২৪ মঙ্গলবার বন্ধন কমিউনিটি সেন্টারে স্পেশাল ক্যাডেট ব্যাচ-২০২৫ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাথীদের বিদায়, মেধাবৃত্তি-২০২৪ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী এবং বিগত বছরে সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং থেকে বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের অয়ান।
সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ লাল মিয়া, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ,সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিংয়ের শিক্ষা উপদেষ্টা মিস্টার ডগলাস ডালিম। এছাড়াও বক্তব্য রাখেন উক্ত কোচিংয়ের সহকারি পরিচালক মোঃ আবু তাহের। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সাদাত ক্যাডেট ও কমেট একাডেমিক কোচিং কর্তৃপক্ষের আয়োজনে বিদায়, মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত
ডিসেম্বর ৩১, ২০২৪


































