মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর রোটারি ক্লাব এর আয়োজনে শহরের নিমতলা (খালপাড়া) রোটারি সেন্টারে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মাসিক বোর্ড সভা ও ফ্যামিলি ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার আয়োজন করা হয়।
দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এ্যাডভোকেট আসমা -উল- হুসনা এর সঞ্চালনায় বোর্ড সভা, রোটারি পারিবারিক মিলন মেলা , বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
বোর্ড সভায় আগামী এক বছরের পরিকল্পনা ও ক্লাবের বিভিন্ন কার্যক্রম সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন। ক্লাবের ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মোঃ মমিনুল ইসলাম, ক্লাবের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং রংপুর ও রাজশাহী বিভাগের কোঅর্ডিনেটর রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ারুল হক মার্শাল, সাবেক প্রেসিডেন্ট রনজিত কুমার সিংহ, রোটারিয়ান অজয় কুমার আগরওয়ালা, আমন্ত্রিত অতিথি গোলাম কিবরিয়া, রোটারিয়ান শেখ মোঃ নুরে আলম, মোহাম্মদ মাসুদ রানা , ক্লাবের সেলাই প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পরিচালক নিশীতা রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোটার্যক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোটার্যক্টর মোহাম্মদ সিয়াম শান্ত ও ইসমা।
সর্বশেষে দিনাজপুর রোটারি ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান এডভোকেট আসমা -উল- হুসনা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর রোটারী ক্লাবের বোর্ড সভা ও রোটারি ফ্যামিলি ডে উদযাপন
আগস্ট ৩১, ২০২৫
































