আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ বছরে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে উপজেলার মাসিক পরিদর্শন কর্মসূচির সূচনা করেন।
পরে তিনি উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলার ৫ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ বছরের রোপা আমন ধানের বীজ, ২০ কেজি রাসায়নিক সার এবং স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্য কৃষি যন্ত্রপাতি ও পরিবহন হিসেবে ট্রাকর বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা প্রশাসকের পরিদর্শন এবং বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
জুন ১৯, ২০২৫
































