মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা পরিষদসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার (১৫ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা,৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.১১.৪১১ নম্বর স্মারকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
দিনাজপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সকলের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এবং সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এড. মোফাজ্জল হোসেন দুলাল।
তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় দিনাজপুর জেলা কারাগার ও ঢাকা কেরানীগঞ্জের কারাগারে দীর্ঘদিন কারা ভোগ করেছেন।
এড. মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর সদর উপজেলা পরিষদ এবং ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা কালিন আন্তরিকতা, ও সততা দিয়ে তার নিজ দায়িত্ব পালন করে গেছেন। সদর উপজেলার বিভিন্ন জনসাধারণের যেকোনো সমস্যা হলে তিনি সুখেও দুখে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।
উল্লেখ, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ -এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০ -এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) মোতাবেক প্রজ্ঞাপানের ৪২ ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে উল্লেখিত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর জেলা পরিষদে প্রশাসক হলেন জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল
মার্চ ১৮, ২০২৬


































