কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের লালুপাড়াস্থ পালকীয় প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পিএনএস প্রকল্পের আওতায় শিশু-শ্রমিক অতিদরিদ্র পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের উপর দুইদিন ব্যাপী ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।
“ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধে শ্রমজীবী শিশু পরিবারের পিতা-মাতা ও অভিভাবকদের অংশগ্রহনে এই প্রশিক্ষণে তাদের আয়মূলক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অর্থ তাদের সন্তানদের বিশেষ করে শিশুশ্রম নিয়োজিত শিশুদের শিশুশ্রম থেকে সরিয়ে পড়াশুনায় নিয়োজিত করতে বিভিন্ন ধরনের সুপারিশ রেখে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন হাসান চৌধুরী।
পিএনএস প্রকল্পের প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস বলেন, অতি দরিদ্র বা অস্বচ্ছল পরিবারের অভিভাবকরা যারা অর্থের অভাবে শিশুদের ঝূঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত করেছেন তারা এই আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে তাদের আয় দিয়ে সেই সব শিশুদের পড়াশুনায় নিয়োজিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে তারা সরে যাবে এবং একটি বৈষম্যহীন মেধাযুক্ত মানুষ হিসেবে নিজেদের এবং দেশের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠিত করতে পারবে। দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৪৫জন অভিভাবক ও শিশুশ্রমের কাজে নিয়োজিত শিশুদের পিতা-মাতা অংশগ্রহণ করে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে শ্রমজীবী শিশু পরিবারের অভিভাবকদের নিয়ে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে
সেপ্টেম্বর ১৪, ২০২৪
































