মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
দিনাজপুর শহরের মালদহপট্টি চেম্বার ভবনের সম্মুখ সড়কে উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. মোকাররম হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, মো. রাহবার কবির পিয়াল, মঞ্জুর মুর্শেদ সুমন, মো. শামীম কবির অপু, চেম্বারের প্রধান অফিস কর্মকর্তা প্রশান্ত কর্মকার শান্ত প্রমুখ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে শীতার্তদের মাঝে চেম্বারের শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ২০, ২০২৬
































