মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরের স্বনামধন্য ল্যান্ডমার্ক কলেজের – ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আই এফ এম শহিদুল ইসলাম খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন শান্ত, ল্যান্ডমার্ক কলেজের অধ্যক্ষ মো. আহসান হাবিব, পরিচালনা পর্ষদের পরিচালক মো. আনোয়ারুল হক, মো. শামীম কবির, শাহ মো. মমিনুল ইসলাম ও মো. আল-আমিন প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বিদায়ী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “শিক্ষাজীবনে বিদায় বলে আসলে কিছু নেই; এটি জীবনের দ্বিতীয় ধাপে পদার্পণের একটি প্রস্তুতি মাত্র। শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তোমাদের এই চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হওয়ার যোগ্য করে তুলেছেন। এখন তোমাদের দায়িত্ব ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষক, পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনদের মুখ উজ্জ্বল করা।”
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দেন। তারা বলেন, পরীক্ষার হলে কোনো প্রকার তাড়াহুড়ো বা অপ্রাসঙ্গিক চিন্তা করা যাবে না। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা ভালোভাবে বুঝে, সহজ প্রশ্নের উত্তর আগে লিখতে হবে। এছাড়া, এই শেষ সময়ে নতুন করে কোনো পড়া মুখস্থ করার চেষ্টা না করে, পূর্বের পড়াগুলোই বারবার রিভিশন দেওয়ার জন্য তারা শিক্ষার্থীদের পরামর্শ দেন।
সবশেষে, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জুন ২৬, ২০২৬
































