দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন নানা আয়োজনে দিনটি পালন করেছে। সংগঠনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে সংগঠনের কালিতলা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আনিসুজ্জামান মিলন, সহ-সভাপতি মাহফুজ আলম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুল মজিদ মিয়া, কোষাধ্যক্ষ মোস্তাক আলম, প্রচার সম্পাদক রাজিউল ইসলাম রাজু প্রমুখ।
দিনাজপুরে বিদ্যুৎ শ্রমিকদের মহান মে দিবস পালন
মে ৩, ২০২৪
































