মো. আব্দুল আজিম, দিনাজপুর :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযানে উপ-পরিদর্শক হাসিবুল হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে জেলার বিরল উপজেলায় ১০ কেজি গাঁজাসহ আলাল হোসেন (৫৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। আটক মাদক কারবারি আলাল হোসেন বিরল উপজেলার মঙ্গলপুর ইউপির ৪নং ওয়ার্ডের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক হাসিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আলাল হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ডিএনসির অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ডিসেম্বর ৫, ২০২৪


































