মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থী ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন দিনাজপুর শুভাগমন উপলক্ষে আজ শনিবার (৮ নভেম্বর) ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত অনুষ্ঠানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও এক্স স্টুডেন্ট ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মÐল।
আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজিউল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউট এক্স-স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা প্রকৌশলী এআইএম মিজানুর রহমান, প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাসুদ রানা প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিনকে সংবর্ধনা প্রদান
নভেম্বর ৮, ২০২৫


































