কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর শহরের মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা ও বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি’র এসসিপিও বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন বাবলু, ইউএনডিসি’র সেক্রেটারী মো. জামাল উদ্দিন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন টেকনিক্যাল স্পেশালিস্ট, শিক্ষা ও শিশু সুরক্ষা, দিনাজপুর এসিও জন পল স্কু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব লিডার আল মমিন।
সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, জীবন একটি ক্যানভাস, তাতে তোমাদের সফলতার ছবি আঁকতে হবে। প্রতিটি শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে যা তাকে সফলতার উচ্চ শিকড়ে নিয়ে যাবে। ব্যর্থতাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব এই হোক আমাদের ব্রত।
শেষে ১২২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী রেজিস্ট্রার্ড শিশুদের মাঝে ১টি করে ফলদ বৃক্ষচারা ও ১টি করে ইংরেজি সহজ শিক্ষা বই প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা ও বই দিয়ে সংবর্ধনা জ্ঞাপন
আগস্ট ১৩, ২০২৫


































