আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
সাংবাদিকতা যারা করবেন, তাদেরকে বস্তুনিষ্ঠ ও সত্যশ্রয়ী খবর পরিবেশন করতে হবে। ভুল অথবা মিথ্যা তথ্যে খবর পরিবেশন করলে সাংবাদিকরা তাদের গ্রহনযোগ্যতা হারাবেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দিনাজপুর শহরের পল্লীশ্রী মিলনায়তনে সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় আলোচকগন এই অভিমত ব্যক্ত করেছেন। আরডিআরএস‘র কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আরডিআরএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মতিউর রহমান।
কর্মশালার উদ্বোধন করেন আরডিআরএস’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স কো-অর্ডিনেটর আ শা ফা সেলিম। কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন লেখক, গবেষক ও দৈনিক আজকের দেশবার্তার সিনিয়র রিপোর্টার আজহারুল আজাদ জুয়েল, দৈনিক উত্তরবঙ্গ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাস, বাংলাদেশ টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মুফাচ্ছিরুল রাশেদ এবং প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস দিনাজপুর অঞ্চলের সিডিএস সুমিত্র কুমার সরকার। দিনব্যাপী কর্মশালায় দিনাজপুর ও নীলফামারী জেলায় আরডিআরএস পরিচালিত ফেডারেশন যুব ফোরামের যুবক অংশ গ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































