মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে সদর উপজেলা প্রশাসন দিনাজপুর এর আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সার্বিক তত্ত্বাবধায়নে“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” -এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে দুইদিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে ও দিনাজপুর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. শাহীনা বেগম, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোছা. শারমিন আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেরাজুল ইসলাম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ স্কুল-কলেজ ও বিশেষ গ্রুপ এর অংশগ্রহণকারী ৩২টি স্টলের তাদের বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। উক্ত প্রতিযোগিতার মধ্যে ছিলো বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ উদ্ভাবন, বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্গকনসহ অন্যান্য প্রতিযোগিতা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা
জানুয়ারি ৩০, ২০২৫


































