মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটি ২০২৬-২০২৮ টার্মের নির্বাচনে চূড়ান্ত তালিকায় প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় সকল পদের প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছেন দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জি. মো. নুরুল হুদা।
নির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা), সহ সভাপতি মো. মাসুদ রানা ও সহ-সভাপতি মো. সাজিউল ইসলাম (ব্যবস্থাপক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড), সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন (দিনাজপুর জেলা বিএনপি’র প্রচার প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক), যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হাসান, চাকুরী বিষয়ক সম্পাদক মো. মোমিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. ফরহাদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাজমুর হাসান লেমন, গবেষণা ও আইসিটি সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নিরোজা শাপলা, ছাত্র বিষয়ক সম্পাদক মো. তৈমুর হোসাইন, নির্বাহী সদস্য মো. আফসার, মো. মোস্তাকিম আকন্দ, মো. জাহাঙ্গীর আলম, মো. মোবাম্বের রাশেদ।
নির্বাচিত কাউন্সিলরবৃন্দ- মো. মতিউর রহমান, এ আই এম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী, মো. নজরুল ইসলাম, দেওয়ান মো. রেজাউল করিম, মো. জাফর সাদেক, সিদ্দিকুর জ্জামান ও মো. আবুল কালাম আজাদ।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জি. মো. মোজাফ্ফর হোসেন ও ইঞ্জি. রবীন্দ্র নাথ রায়।
আমন্ত্রণ/এজি


































