কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, দলিত জনগোষ্ঠী ও প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষকে উন্ন্য়নের মূলস্রোতধারায় আনতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থা ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস), পল্লীশ্রী ও সোসাইটি ফর উদ্যোগ এর যৌথ উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রাসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানের সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারে উপ-পরিচালক শেখ হাফিজুর রহমান, কৃষিবিদ আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুনির হোসেন, দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন ও মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুমা সুলতানা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল।
সমন্বয় সভায় মুক্ত আলোচনা করেন পল্লীশ্রী’র উপকারভোগী অপরিচিতা রায়, জেএসকেএস’র উপকারভোগী অজয় কুমার হেলা ও দিপু চন্দ্র শীল এবং সোসাইটি ফর উদ্যোগের উপকারভোগী পারুল রায় তাদের স্বাবলম্বী হওয়ার গল্প শোনান।
আমন্ত্রণ/এজি
দলিত জনগোষ্ঠী ও প্রান্তিক সুবিধা বঞ্চিত মানুষকে উন্নয়নের মূলস্রোতধারায় আনতে হবে -জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম
সেপ্টেম্বর ২৩, ২০২৬
































