আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে “এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা-উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিরল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রদর্শনী প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইশতিয়াক আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. বরকত উল্লাহ, থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরল জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে উদ্ভাবনী ধারণা/উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
আমন্ত্রণ/এসিজি
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিরলে উদ্ভাবনী ধারণা-উদ্যোগ প্রদর্শনী প্রতিযোগিতা
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
































