আমন্ত্রণ অনলাইন ডেস্ক :
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হন আরও একজন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
আমন্ত্রণ/এসিজি


































