গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনভর অনুষ্ঠিত হলো শত বছরের ঐতিহ্যবাহী নবান্ন মেলা। রোববার (১৭ নভেম্বর) ভোরে শুরু এই মেলা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিবছরের ন্যায় পৌর এলাকার পুরাতন বন্দরে স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের নবান্নকে কেন্দ্রে করে প্রতি বছর অগ্রহায়ন মাসের প্রথম দিন এই মেলা বসে। মেলায় নতুন নতুর সবজি, বাহারী মিষ্টি,জিলাপী, গাইবান্ধার রসমুঞ্জী, পানতোয়া, সহ নানা ধরণের মিষ্টি, ছোটদের খেলনা, মাটির তৈরী তৈজষপত্র, পুতুল হাড়ি-পাতিল, অর্থ সঞ্চয়ের ব্যাংক , কাঠের সামগ্রী এই পাওয়া যায়। মেলাকে কেন্দ্র করে দুরদুরান্তের ব্যবসায়ি প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। আর মেলার ক্রেতার গোবিন্দগঞ্জ ও পাশর্^বর্তী এলাকার হিন্দু সম্প্রসাদায় ছাড়াও অন্যান সম্প্রদায়ের মানুষ।
মেলায় এবার ১৫ কেজির কাতল মাছ সকলের নজর কাড়ে। উপজেলার কোচাশহর পালপাড়া থেকে আসা মাটির সামগ্রী বিক্রেতা সুনিল পাল বলেন আগের মত আর মাটির জিনিস বিক্রি হয়না। তারপরে যে মাল নিয়ে এসেছিলাম তা বিক্রি হয়েছে। এবার নতুন আলু বিক্রি হয়েছে সাড়ে ৪ থেকে ৪ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশী বিক্রি হয়েছে মাছ আলু, নতুন পালং শাক, ফুলকপি-পাতা কপি, সিম সহ নতুন নতুন সবজি।
পুরাতন গোবিন্দগঞ্জের বাসিন্দা পবিত্র দেব বলেন নবান্ন মেলায় কেনা বেচার পাশাপাশি দুরান্ত থেকে আসা অনেক মানুষের দেখা মেলে এই দিনটিতে। তাই এ মেলা যেন চালু থাকে এ জন্য প্রশাসনের দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রণ/এসিজি
জমে উঠেছিল শত বছরের ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জের নবান্ন মেলা
নভেম্বর ১৯, ২০২৪
































