মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫০বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বেলতলী বাজারে দৈনিক করতোয়া এর চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলমের নেতৃত্বে একটি শোভাযাত্রা করে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক তৈয়বা বেগম, সহকারি শিক্ষক মোকছেদ আলী, আনোয়ার হোসেন, আজিজুল হক শাহ, মিজান উল আলম, সাংবাদিক রফিকুল ইসলাম, আফছার আলী খান, করতোয়ার পাঠক ডা. আকবর আলী, ডা. আলতাফ হোসেন কবিরাজ প্রমুখ। এসময় ব্যবসায়ী, শিক্ষক, করতোয়ার পাঠক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































