গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওযামী লীগের সদস্য কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রফিককে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ এপ্রিল) তাকে আদালতের মধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বাগাদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসেবে শুক্রবার সন্ধ্যায় থানার এস.আই মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাগদা বাজার থেকে রফিককে গ্রেপ্তার করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় বিএনপি’র অফিস ভাংচুর ও অগ্নি সংযোগের মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































