গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্ত স্কাউট ও মুক্ত রোভার স্কাউটের উদ্যোগে সড়কের পাশে তাল গাছ রোপন কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা গোবিন্দগঞ্জ রোভার স্কাউটের সহ-সভাপতি আইয়ুব হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ জাফরিন জাহেদ জিতি, গাইবান্ধা জেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা, লিডার ট্রেইনার ও গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দলের সভাপতি নকুল চন্দ্র রায়, উপজেলা স্কাউটের সম্পাদক শাজাহান আলী সাজু, স্কাউট সম্পাদক মোকাম্মেল হক, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদল ইসলাম, সহ সম্পাদক জান্নাতুল ইফরাত রক্সি, কোষাধ্যক্ষ ফয়সাল হোসেন আদিত্য, এক্সটেনশন অব গার্লস ইন স্কাউট ফেরদাসী সাথী, মুক্ত স্কাউট দলের সিনিয়র উপ দলনেতা মেহেদী হাসান মিঠু, পিতম বিশ্বাস ও সহকারী উপ দলনেতা বাইতুল্লাহ বিন বাধন প্রমুখ।
তাল বীজ রোপণ কার্যক্রমে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো, গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট দল, গোবিন্দগঞ্জ মুক্ত রোভার স্কাউট দল, সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই কর্মসূচির আওতায় গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট আঞ্চলিক মহাসড়কে এক হাজার তালের বীজ রোপণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে স্কাউটের উদ্যোগে তাল গাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
সেপ্টেম্বর ২৪, ২০২৪


































