গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র উদ্যোগে পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের গোলেজা মার্কেটের গাইবান্ধা জোন এর গোবিন্দগঞ্জ কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র জিএম ও গাইবান্ধা জোন প্রধান রুহুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র রংপুর এরিয়া ইনচার্জ বদিউজ্জামান ও বিশেষ অতিথি গাইবান্ধা জোন এর ম্যানেজার খোরশেদ আলী। এতে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি’র চিফ জোনাল ম্যানেজার শাহরিয়ার বেগম কেয়া, রংপুর জোন প্রধান জাহিদুল ইসলাম জাহিদ, রাজারহাট জোন প্রধান মাহাবুবর রহমান, হাতিবান্ধা জোন প্রধান মোছা. মৌরি খাতুন, এজিএম মাহাবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির গ্রাহক সেবায় সব সময় গ্রাহকের পাশে রয়েছে। এজন্য মেয়াদপূর্তির সাথে সাথে গ্রাহকদের বীমার টাকা পরিশোধ করা হয়। বক্তারা এই ইন্সুরেন্সের সেবা গ্রহণ করার জন্য গ্রাহকদের আহŸান জানান। এই ইন্সুরেন্স অনুষ্ঠানে মেয়াদপূর্তি হওয়ায় বেশ কিছু গ্রাহকদের বীমার টাকা পরিশোধ করা হয়।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি’র পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা
ডিসেম্বর ১৮, ২০২৫
































