গোপাল মোহন্ত, গাবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটিপাড়া থেকে উদ্ধার করা হয়।
লিজা বেগম গোহাটিপাড়ার খট্টু মিয়ার মেয়ে এবং বাধন মিয়ার স্ত্রী।
পরিবারের লোকজন জানান, মাত্র দুইমাস আগে রাজমিস্ত্রী বাধন মিয়া লিজাকে বিয়ে করেন। আজ সোমবার দুপুরে স্ত্রীকে বাড়ীতে রেখে বাইরে যান। কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে ঘরের দেওয়াল টপকে ঘরে প্রবেশ করে দেখতে পায় ওড়নার সাহায্যে লিজা ঝুলে আছে। এমতাবস্থায় পুলিশে খবর দিলে পুুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার জানান মৃত দেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মার্চ ২৩, ২০২৬


































