গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই গণঅভ্যুথ্থান দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এ ছাড়া বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করে।
৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতী গ্রামের শহীদ জুলাই যোদ্ধা জুয়েল রানার কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপি’র রংপুর বিভাগী সহ-সাংগনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহীম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম ডব্লিউ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে জুলাই গণঅভ্যুথ্থান দিবস পালিত
আগস্ট ৬, ২০২৫


































