গোপাল মোহন্ত, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির নুরনবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোত্তাকিম প্রমুখ। পরে রমজানের দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ফেব্রুয়ারি ২৫, ২০২৫


































