গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
নবীন আর প্রবীণের মিলনমেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট ডিগ্রি কলেজের ৩৪ তম বর্ষপূর্তি পুনর্মিলনী অনুষ্ঠিত
হয়েছে।
গত সোমবার (২৩ মার্চ) দুপুরে জিটিভি’র হেড অব নিউজ ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি গাউসুল আজম বিপু প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর নাকাই হাট কলেজের অধ্যক্ষ আশরাফুল আলী প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও কলেজের নবীন প্রবীন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
শেষে একটি বিশাল র্যালী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে নাকাইহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৩৪ তম বর্ষপূর্তির এই পুনর্মিলনী অনুষ্ঠানে নবীন প্রবীণরা একে অপরের সাথে ছবি তোলা ও আনন্দময় স্মৃতিচারণে মেতে উঠেন।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জের নাকাইহাট ডিগ্রি কলেজের ৩৪তম বর্ষপূর্তি পুনর্মিলনী অনুষ্ঠিত
মার্চ ২৫, ২০২৬
































