গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের টিসিবি’র মালামাল নিয়ে বাড়ী ফেরার পথে শামসুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার (২৭ আগস্ট) বেলা ২টার দিকে কামদিয়া-গোবিন্দগঞ্জ সড়কের সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের সামেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ চত্বরে ডিলারের কাছ থেকে টিসিবির মালামাল নিয়ে বাড়ী ফেরার জন্য রওনা দেন সামসুল ইসলাম। এসময় দ্রæতগামী চাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মাসুদ রানা বলেন খবর পেয়ে লাশ উদ্ধার ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের টিসিবি’র মালামাল নিয়ে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত
আগস্ট ২৭, ২০২৫


































