কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম-এর যোগদান উপলক্ষে আগমনী সভা বুধবার (৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম।
এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীস, উপজেলা মৎস্য কর্মকর্তা জোবায়দা নাজনীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সরফরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. জিয়াউল ইসলামসহ সকল দপ্তরের কর্মকর্তারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম ৬ জুলাই ২০২৩ সালে কাহারোলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
আমন্ত্রণ/এসিজি
কাহারোলে ইউএনও দ্বয়ের বিদায় ও বরণ
আগস্ট ৮, ২০২৫
































