বগুড়া ব্যুরো :
আগামী ২৯ নভেম্বর বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে উপলক্ষে সোমবার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ পদের জন্য ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে।
এরমধ্যে সভাপতি পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন-আতাউর রহমান খান (মুক্তা), এএফএম সাইফুল ইসলাম মিয়া (পল্টু), রিয়াজ উদ্দিন ও আব্দুল মতিন। সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। তারা হলেন- আব্দুল লতিফ পশারী (ববি), সাখাওয়াত হোসেন মল্লিক, রফিকুল ইসলাম (১০), মোস্তফা কামাল প্রিন্স।
ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং এবং ২৯ নভেম্বর শুক্রবার সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এসিজি
আগামী ২৯ নভেম্বর বগুড়া বারের নির্বাচন ১৩ পদে ৪৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
অক্টোবর ২৯, ২০২৪


































