কাশী কুমার দাস, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের আউলিয়াপুকুর হাইউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা. আব্দুর রাজ্জাক স্ব-ইচ্ছায় স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেন।
আউলিয়াপুকুর হাইউল উলুম ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মো. হাফিজুর রহমান কর্তৃক প্রেরিত পদত্যাগেরপত্র বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিনাজপুর, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা’র রেজিষ্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার, মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর ঢাকা’র রেজিষ্ট্রার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরাবর প্রেরিত পদত্যাগ পত্রের প্রেরিত অনুলিপি সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার কারণে শিক্ষার্থী, এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনের মুখে রোববার (৬ অক্টোবর) মাদ্রাসার অধ্যক্ষ মুহা. আব্দুর রাজ্জাক স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এসময় সহ অধ্যাপক এএসএম রহমতউল্লাহ, শিক্ষক সৈয়দ ইলিয়াস আলী, মো. মুয়াজ্জেম হোসেন, মো. মাহমুদুর রহমনা, মো. রবিউল ইসলাম, মোছা. নাজনীন নাহারসহ ২০জন শিক্ষকদের উপস্থিতিতে অধ্যক্ষ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্ব-ইচ্ছায় পদত্যাপ পত্রে স্বাক্ষর করেন। স্বেচ্ছায় পদত্যাগপত্র দেওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
আমন্ত্রণ/এসিজি
আউলিয়াপুকুর হাইউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা. আব্দুর রাজ্জাক স্বেচ্ছায় পদত্যাগ করলেন
অক্টোবর ৭, ২০২৪


































