মো. আকিকুল ইসলাম, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়ন সাহাপুরের (৩নং) বেহাল রাস্তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাছে অভিযোগ করলে তৎক্ষনাৎ সাময়িকভাবে চলাচলের উপযোগী রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
দীর্ঘদিন মেরামত কাজ না করা, অপরিকল্পিত ফিসারীজ রাস্তার বেহাল অবস্থার জন্য দায়ী।সারাবছর কোনরকম ভাঙা এ রাস্তা দিয়ে চলাচল করতে পারলেও বর্ষাকালে দুই এলাকার মানুষজনের চলাচলের একমাত্র রাস্তা একেবারে বেহাল অবস্থা হয়ে পড়ে।
বর্তমানে রাস্তাটি একেবারে ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ায় আজ ৩ই জুন মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে সাহাপুর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে অভিযোগ করেন।
পরে রাস্তার এ দুরবস্থার কথা শুনে তিনি সাময়িক চলাচলের উপযোগী করে দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন, এবং আশ্বাস দেন যতদ্রুত সম্ভব রাস্তাটি স্থায়ীভাবে পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন সাহাপুর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা জনাব আনোয়ার সাদাত টিটু, সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. রাসেল।
আমন্ত্রণ/এসিজি


































