অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেওয়ার কারণ জানতে চাইলে সেনাপ্রধান বলেন, ‘অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু আমরা চাইব না যে, বিচারবহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা (নিরাপত্তা) আমরা দেখব।’
বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি ও পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে আবারও ঢাকার উদ্দেশে রওনা দেন সেনাপ্রধান।


































