আমন্ত্রণ প্রতিবেদক :
শাপলা নীড়ের সহযোগিতায় গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে’র অধিকার প্রকল্প নিয়ে একটি শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের কৃষি মিলনায়তনে। রোববার (২৫ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো.আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের মো. লুৎফর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জিবিকে অধিকার প্রকল্পের সহকারি প্রকল্প সমম্বয়কারি যোগেন মিঞ্জি। আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলার মেম্বার মোকলেসিনা, গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী, বরাইপুর ইউনয়ন পরিষদের প্রধান শিক্ষক, অভিভাবক ইনোস মুরমু, হাবিপ্রবির শিক্ষার্থী কাজল সরেন প্রমুখ। সভা সঞ্চালন করেন শ্যামল কান্তি সিংহ।
মতবিনিময় কালে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো.আসাদুজ্জান বলেন, অধিকার প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলার নৃতাত্মিক শিশুদের অভূতপুর্ব উন্নতি হয়েছে। তাদের জীবনযাত্রা ও চলাফেরায় পরিবর্তন এসেছে। এমতাবস্থায় এই প্রকল্প আরো কয়েক বছর চালানো গেলে এর সুফল নৃতাত্মিক শিশুদের পাশাপাশি সাধারন শিশুরাও পাবে।
সহকারি শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সদর উপজেলার আদিবাসী শিশুদেও কেউই এখন স্কুলের বাইরে নেই। এই কৃতিত্ব সরকারের এবং অধিকার প্রকল্পের। অধিকার প্রকল্পের মাধ্যমে শিশুরা তাঁদের অধিকারের বিষয়টি বুঝতে পেরেছে।
উপজেলা রিসোর্স সেন্টারের মো. লুৎফর রহমান বলেন, আজকে আমরা যে চেয়ারে বসে আছি, কিছুদিন পরে সেই চেয়ারগুলোয় থাকতে পারব না। আমাদেরকে অবসরে যেতে হবে আর শুন্য চেয়ারে বসবে আজকের শিশুরা। কাজেই নৃতাত্মিক শিশুসহ সকল শিশুকে শিক্ষার মাধ্যমে যোগ্য হয়ে উঠতে হবে, যেন তারা এসব চেয়ারে বসতে পারে।
অন্যান্য আলোচকগণ অধিকার প্রকল্প আরো কিছুদিন চালু রাখা যায় কিভাবে, তা নিয়ে মতামত ব্যক্ত করেন। এখানে উল্লেখ্য, প্রান্তিক শিশু, বিশেষ করে নৃতাত্মিক শিশুদের সর্বজনীন প্রাথমিক শিক্ষার আওতায় আনার উদ্দেশে অধিকার প্রকল্প ২০২১ সালের মার্চ মাসে শুরু হয় এবং আসন্ন মার্চে এই প্রকল্প শেষ হবে। দিনাজপুর সদরের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পের মাধ্যমে নৃতাত্মিক শিশুরা সর্বজনীন শিক্ষ লাভ করছে। প্রকল্পের শিক্ষার্থীরা আদিবাসী গান গেয়ে মত বিনিময় সভায় আগত অতিথিদেও অভ্যর্থনা জানায় যা এক ভিন্ন কিন্তু চমৎকার পরিবেশ সৃষ্টি করে।
অধিকার প্রকল্পের শেয়ারিং সভায় বক্তাদের অভিমত, প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদরের নৃতাত্তি¡ক শিশুদের উন্নতি হয়েছে
মার্চ ২, ২০২৪


































