এম. রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ :
গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এক মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে মিছিলটি ডাকবাংলা চত্বরে এসে ৭১ মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মিরাজ আহমেদ, আরিফুল ইসলাম, সোহাগ, নাজিব মিলন প্রমুখ। বক্তারা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের খুনিদের দ্রæত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালিত
সেপ্টেম্বর ৫, ২০২৪


































