আতিউর রহমান, বিরল :
দিনাজপুরের বিরলের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের ভিন্ন ভিন্ন দাবি উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মনজুরুল হাসান দুলুসহ সকল শিক্ষক-কর্মচারীদের বহিরাগত কিছু সংখ্যক ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্তৃক হেনস্থার হাত থেকে রক্ষার দাবি জানায়।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ইপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদনে জানা যায়, আমরা বিরল সরকারি পাইট মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদের প্রধান শিক্ষক স্যার সহ অন্যান্য শিক্ষক মহোদয়ের সার্বিক ত্বাবধানে অত্যন্ত সু-শৃঙ্খলভাবে বিদ্যালয়ে অধ্যয়ন করে আসতেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে বহিরাগত কিছু সংখ্যক ছাত্র এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করে সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে বিভিন্নভাবে হেনস্থার শিকার করার এবং বিদ্যালয়ের পাঠদান কার্যকক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আমরা আপনাকে বিনয়ের সাথে জানাচ্ছি যে, আমাদের পিতৃতুল্য শিক্ষকদের সম্মানহানী হউক এটা আমারা চাইনা এবং বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টি হউক এটাও চাইনা। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আমন্ত্রণ/এসিজি


































