মো. রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্মৃতিসৌধ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ৭১ মঞ্চে অবস্থান কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন. স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাজ্জাদ আল মামুন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, ছাত্রদলের আহবায়ক মো. মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
আগস্ট ১৫, ২০২৪
































