মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে দিনাজপুর শহরে শোক র্যালী বের হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রথম দিন বৃহস্পতিবার (১ আগস্ট) শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার নেতৃত্বে শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শেষে দলীয় কার্যালয়ে শোকাবহ আগস্ট উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জমান মিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত শোক র্যালীতে অংশ নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কামরুল হুদা হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শাহ্ ইয়াজদান মার্শাল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, সেলিম আক্তার চৌধুরী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, উপদপ্তর সম্পাদক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান নভেল, শিল্প ও বানিজ্য সম্পাদক আকতারুজ্জামান জামান, নির্বাহী সদস্য মীর শরিফুদ্দীন মনি, মানিক রঞ্জন বসাক, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, মহিলা নেত্রী মর্জিনা তনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দীন দিলীপ, জেলা ওলামা লীগের আহবায়ক মোঃ শওকত আলী, সাবেক ছাত্রনেতা ইফতেখার রিয়েল, জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী মৎস্যজীবীলীগ, জেলা তাঁতীলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উক্ত শোক র্যালীতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমিসহ, ১২ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
আমন্ত্রণ/এজি


































