কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুুরের অবিচল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীনা কুমারী রায় পারুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) অবিচল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রীনা কুমারী রায় পারুলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবিচল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ খান।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিচল সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা, চকবাজার ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ্ব আমানুল্লাহ ডাবলু, অবিচল সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজা ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোবারক হোসেন গিটার।
সংবর্ধনা পেয়ে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায় পারুল বলেন, যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে অবিচল সমাজ কল্যাণ সংস্থা সমাজসেবা কর্তৃক রেজিষ্ট্রেশন পেয়েছে, আমরা সবাই মিলে সেই সংগঠনকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলবো। আমরা মনে করি, সমাজের অসহায় নিপীড়িত লাঞ্ছিত মানুষদের সামাজিক উন্নয়নে অবিচল সংস্থা যথেষ্ঠ অবদান রাখবে।
সংগঠনের সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ খান বলেন, আমাদের সভাপতি রিনা কুমারী রায় পারুল দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়াতে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস তার ভাই স্বর্গীয় কিশোর কুমার রায়ের মতো তিনিও সামাজিক উন্নয়নে ও মানবতার কল্যাণে কাজ করে যাবেন।
উল্লেখ্য, দিনাজপুুরের অবিচল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীনা কুমারী রায় পারুল সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বর্গীয় কিশোর কুমার রায়ের বোন।
আমন্ত্রণ/এজি

































