গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৭ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর হিলি সিপি বিওপির সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে ৬টি শাড়ি, একটি কম্বল, বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, ফেসওয়াশ, সাবান ও টুথপেস্ট রয়েছে। এসব মালামালের সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমন্ত্রণ/এজি
হিলি সীমান্তে ৬০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
অক্টোবর ২৮, ২০২৬
































