মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি জামিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির রহমান, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল,সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচএম মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দীন,সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ,উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনসুর আলী প্রমুখ।
আমন্ত্রণ/এজি
আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অক্টোবর ২৯, ২০২৬
































