মো. আফজাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লাখ৭১ হাজার ৬৬৬ টাকা ব্যয়ে খাদ্য গুদামের কাজ এগিয়ে চলেছে। দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির নির্মাণ শীর্ষক প্রকল্পের ডউ-২৭ প্যাকেজের আওতায় নির্মাণ ও নতুন খাদ্য গুদাম ০১। ৫০০ শত মেট্রিক টন ক্যাপাসিটি খাদ্য গুদাম নির্মাণের কাজ এগিয়ে চলছে। রাজ্জাক এন্টার প্রাইজ নামের দিনাজপুরের ঠিকাদার কাজটি করছেন। চলতি বছরের ৫ সেপ্টেম্বর তারিখে কাজটি শেষ করা কথা। খাদ্য গুদামটির নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার কৃষক ও ব্যবসায়ীরা সুবিধা পাবেন। কৃষকেরা সরাসরি এখানে সরকারকে ধান দিতে পারবেন।
এ বিষয়ে ঠিকাদার মো. আব্দুল রাজ্জাকের সাথে কথা বললে তিনি জানান, খুব দ্রæত কাজ সম্পাদন করা হবে, যাতে করে আগামী আমন মৌসুমে সরকার নতুন খাদ্য গুদামে খাদ্য মজুদ রাখতে পারেন। কাজটি সম্পূর্ণ হওয়ার পর খাদ্য গুদামটি বুঝিয়ে দেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীর মাদিলা হাট গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলেছে
জুন ১১, ২০২৬
































