বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী মৎস্য আড়ৎদে গতকাল বৃহস্পতিবার সমকাল সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে মৎস্য ব্যাবসায়ী, মৎস্য চাষীদের মাছের বাজার সংযোগ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাকিবুল ইসলাম,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য খামার ব্যাবস্হাপক মোস্তফা, সমকাল এনজিওর মৎস্য কর্মকর্তা রকিবুল হাসান চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিন হোসাইন ও মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া।
আমন্ত্রণ/এজি


































