গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানের আড়ৎ থেকে পরীক্ষার খাতাসহ বহিরাগত দুই যুবককে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। আজ বুধবার বেলা ১১ টায় পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলার কামদিয়া বাজারের একটি ধানের আড়ৎ থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকদ্বয় হল-উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিশমুড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে জুলফিকার (২৫) ও কামদিয়া গ্রামের আফতাব উদ্দীনের ছেলে মোশারফ হোসেন (৩২)। ধানের আড়তের পাশেই কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছিল।
কেন্দ্র সচিব শাহজাহান আলী জানান, আটক বহিরাগত দুই যুবক ওই ধানের আড়তে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষার খাতায় উত্তরপত্র লেখার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে পুলিশ পরীক্ষার খাতাসহ তাদের আটক করে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান তদন্ত করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
































