কাশী কুমা দাস, দিনাজপুর :
“যাদের কিছু নেই, যাদের কেউ নেই, তাদের সাথে আমরা” এই ¯েøাগানকে সামনে রেখে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় এবং খানপুর জনসংগঠন দিনজপুরের উদ্যোগে বুধবার (৬ মে) খানপুর জনসংগঠনের ঘোষণা সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর দুর্গাতলী মাঠে আয়োজিত স্মারক চুক্তি অনুষ্ঠানে খানপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনের সাথে জনসংগঠনের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়।
এতে সভাপতিত্ব করেন খানপুর জনসংগঠনের সভা প্রধান মো. শাহাজাহান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি খানপুর জনসংঘটনের সহ-সভা প্রধান রিপা রানী ও সাধারণ সম্পাদক মামুন সিং। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ভ‚মিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মো. লুৎফর রহমান ও নির্বাহী সদস্য মো. এনামুল হক। ইউনিয়ন পরিষদের পক্ষে স্বাক্ষর করেন ইউপি সদস্যা রুমানা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সিডিএ’র চুনিয়াপাড়া অফিসের হিসাব রক্ষক শান্তনা রানী। সূচনা বক্তব্য রাখেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মো. মনা বাবু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাঠ সহায়ক মো. আহসান হাবিব।
সমঝোতা স্মারক পত্রের মাধ্যমে জানা যায়, খানপুর গ্রামের দরিদ্র অসহায় নারী পুরুষরা একত্রিত হয়ে দরিদ্র বিমোচন, দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, সু-শাসন, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর। এরই প্রেক্ষিতে এখন থেকে জনসংগঠন তাদের গ্রামউন্নয়নে স্বাধীনভাবে সিদ্বান্ত গ্রহণ করবে এবং ইউনিয়ন পরিষদ তাদের সব রকম সহযোগিতা করে যাবে। বক্তারা বলেন, দারিদ্র দুরিকরণে কৃষি খাস জমি ভ‚মিহীন-প্রান্তিক কৃষকদের বন্দবস্ত দিতে হবে। সরকারের খাস জমি যেটা সরকারি নীতিমালায় ভ‚মিহীনদের প্রাপ্য সেটা নিয়েও বর্তমানে নানা প্রকার আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে। বেশিরভাগ খাস জমি ভ‚মিদস্যুদের দখলে। তাই ভ‚মি ব্যবহারের প্রচলিত আইনের সঙ্কার খুবই প্রয়োজন।
আমন্ত্রণ/এজি


































